বিনোদন

পাকিস্তানে তারকা শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানে এবার নৃশংসভাবে হত্যার শিকার হলেন পশতুর জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী রেশমা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রেশমাকে গুলি করে হত্যা করেন তাঁর স্বামী নওশেরা কালান।
জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, রেশমা ছিলেন নওশেরার চতুর্থ স্ত্রী। তিনি শহরের হাকিমাবাদ এলাকায় তাঁর ভাইয়ের বাসায় থাকতেন। পুলিশ বলছে, অভিযুক্ত নওশেরা ওই ঘরে প্রবেশ করেন এবং তাঁর স্ত্রীকে গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ একটি মামলা করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এ বছরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ নিয়ে ১৫ জন নারী শিল্পী নৃশংসতার শিকার হলেন। গত ৩ ফেব্রুয়ারি মঞ্চ অভিনেতা সুনবুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পশতু গানের জন্য জনপ্রিয় ছিলেন রেশমা। এ ছাড়া পাকিস্তানের জনপ্রিয় নাটক ঝোবাল গোলুনায় অভিনয় করে তারকাখ্যাতি পান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button