Uncategorized

পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড দল ঘোষণা

নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিন তারকা খেলোয়াড় নিয়াল ও’ব্রায়ান, ক্রেইগ ইয়ং এবং বয়েড র‌্যানকিন।
ইনজুরির কারণে সম্প্রতি নিজ মাঠে আফগানিস্তানের বিপক্ষে ড্র হওয়া সিরিজ মিস করেছেন তিনজনই। তবে আগামী মাসে মালাহিডে অনুষ্ঠিতব্য সিরিজে এদের সকলকেই পাচ্ছে আয়ারল্যান্ড।
২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের জয় পাওয়া ম্যাচে ৭২ রান করা ব্রায়ান কাফ ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরছেন। কনুইর ইনজুরি থেকে সেরে উঠেছেন ইয়ং।
আর ইংল্যান্ড জাতীয় দল ছেড়ে পুনরায় আইরিশ ক্রিকেটে ফিরছেন র‌্যানকিন। শক্তিশালী পাকিস্তানের তিন জনকে দলে পেয়ে খুশি কোচ জন ব্রেসওয়েল।
তিনি বলেন, ‘প্রায় পুরো শক্তির দল থেকে সেরা একাদশ নির্বাচন করতে পারাটা অনেক বড় কিছু।’
‘আফগানিস্তানের বিপক্ষে তারুণ্য নির্ভর পেস আক্রমণ বিভাগ খুবই ভাল করেছে। বয়েড এবং ইয়ং ফেরায় দলের বোলিং আক্রমণ ভাগ আরো শক্তিশালী হবে এবং অনেক বেশি বিকল্প থেকে দল বাছাই করতে একজন কোচ সব সময়ই চায়।’
‘নিয়ালের ফেরায় আমাদের টপ অর্ডারের অভিজ্ঞতা আরো বাড়াবে। গত সপ্তাহে ব্যাটিং নিয়ে আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি- যাতে কিছুটা সফল হয়েছি আবার কিছু ক্ষেত্রে হয়নি।’
আয়ারল্যান্ড দল:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), জন এন্ডারসন, পিটার চেজ, এড জয়সে, টিম মুরতাগ, এন্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান. স্টুয়ার্ট পয়েন্টার, বয়েড র‌্যানকিন, পল স্টারলিং, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়ং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button