বিনোদনশিরোনাম

পাকিস্তানের নির্বাচনে চাচাত বোন প্রার্থী, ভারতে তোপের মুখে শাহরুখ

‘আমি আশা করছি, মানুষ আমাকে ঠিক তেমন ভাবেই সাপোর্ট করবেন, যেমন শাহরুখকে করে থাকেন।’ পাকিস্তান জাতীয় নির্বাচনে প্রার্থী নূরজাহান এমনভাবেই ভোট চাইছেন জনতার দরবারে। আর তাতেই জ্বলছে ভারতীয় ভাবাবেগ। নূর যে বলিউড বাদশা শাহরুখ খানের চাচাত বোন। আর তাই প্রশ্ন উঠছে কিং খানের পাকিস্তানপ্রীতির। পক্ষ-বিপক্ষের লড়াইয়ে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনেই শাহরুখের চাচাত বোন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, পেশোয়ারে পিকে-৭৭ কেন্দ্র থেকে ভোটে লড়বেন নূর। তিনি নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন।
নূরের ভাই জানিয়েছেন, ‘আমাদের পরিবারে সকলেই রাজনীতিতে যুক্ত রয়েছেন। সেই পরম্পরাই আমারা এখনও পালন করে চলেছি।’
 আওয়ামি ন্যাশানাল পার্টিতে নারী প্রার্থীর জন্য একটি সিটও ছিল নূর জাহানের জন্য। কিন্তু দুর্ভাগ্যবসত নূর জিততে পারেননি। তবে এবারেও ভোটের ফল কী হবে সেটা সময়ই বলে দেবে, তবে তার প্রার্থী হওয়ার খবরের প্রভাব পড়েছে সীমান্তের এপারে। যার জেরে তোপের মুখে শাহরুখ।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া। উরি হামলার পর ‘রইস’ ছবিতে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানকে নেওয়া। পাকিস্তানে বন্যাত্রাণে অর্থসাহায্য করা। মুম্বইয়ে বিস্ফোরণের দু’দিন পরে পার্টি করা। নানা প্রসঙ্গ তুলে শাহরুখকে আক্রমণ করে চলেছেন কিছু মানুষ। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে প্রশ্ন তুলছেন শাহরুখের দেশভক্তি নিয়ে।
 যদিও এসবের মাঝে এখন চুপ রয়েছেন কিং খান। কিন্তু নায়কের পাশে দাঁড়িয়েছে তার অনুরাগীরা। অনেকেই পাল্টা প্রশ্ন করছেন, নূর পাকিস্তানে ইলেকশনে দাঁড়িয়েছে, তাতে শাহরুখকে কেন টানা হচ্ছে? তাদের কথায়, সীমান্তের ওপারে আত্মীয় থাকা কী অপরাধ?
নূর জাহান ও তার পরিবার খোয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালের বাসিন্দা। শাহরুখের সঙ্গে তাঁদের এখনও যোগাযোগ রয়েছে। কয়েকবার শাহরুখের সঙ্গে তাঁরা দেখাও করতে এসেছেন। বর্ডারের ওপারে থেকেও শাহরুখের পরিবারের সঙ্গে এখনও ভাল সম্পর্ক বজায় রেখেছেন তারা।
উল্লেখ্য, শাহরুখ খান এখন তার বিগ বাজেট ফিল্ম ‘জিরো’র শ্যুটিংয়ে ব্যস্ত। আনন্দ এল রাইয়ের পরিচালিত ছবিটিতে শাহরুখ একজন বামনের ভূমিকায় অভিনয় করছেন। ‘ফ্যান’ ছবির পর এসআরকের আরেকটি ছবিতে ভিএফএক্সের কামাল দেখার জন্য অপেক্ষা করে আছেন ভক্তকূল। এই সিনেমায় শাহরুখ ছাড়া দেখা মিলবে ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মার। বড়দিনের সময় পর্দাজুড়ে মুক্তি পাবে ছবিটি।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button