খেলা
পাকিস্তানের ইনিংস ঘোষণায় টনটনে নাটকীয়তা

ইংল্যান্ড সফররত পাকিস্তান দল আজহার আলীর সেঞ্চুরির পর তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছ। ফলে তিন দিনের ম্যাচটিতেই নাটকীয়তা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ম্যাচটির শেষ দিন।
পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস করে ৪ উইকেটে ৩৫৯ রান করে। আজহার আলী ১০১ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৩৫৯ রান করে। জবাবে সমারসেট মাত্র ১২৮ রানে তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়।
মোহাম্মদ আমিরের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে তারা অসহায় হয়ে পড়েছিল।



