Uncategorized

পাকিস্তানি পেসারদের তোপে দিশেহারা ইংল্যান্ড

ওভালে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে পাকিস্তানের পেসারদের তোপের মুখে খেই হারিয়েছে ইংলিশ ব্যাটিং লাইনআপ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ ওভারে ৬ উইকেটে ২৪১ রান তুলেছে স্বাগতিকরা। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৩টি, মোহাম্মদ আমির ২টি ও সোহেল খান ১টি উইকেট নিয়েছেন।
৭ম উইকেট মইন আলী ও ক্রিস ওকস বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন। এই জুটি এখন পর্যন্ত ৩৮ রান সংগ্রহ করেছে। মইন ৬৭ ও ওকস ২৫ রানে ব্যাট করছেন।
টস জিতে ব্যাট করতে নেমে লন্ডনের কেনিংটন ওভালে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে তাকে স্বাগতিকরা। দলের সবচেয়ে বড় দুই তারকা এদিন নামের প্রতি সুবিচার করতে পারননি। অধিনায়ক অ্যালিস্টার কুক ৩৫ ও জো রুট ২৬ রান করে বিদায় নিয়েছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button