Uncategorized

পাকিস্তানকে ফলো অন লজ্জা দিলো না ইংল্যান্ড

ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। তবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেযে ৩৯১ রানে পিছিয়ে থাকার পরও সফরকারীদের ফলো অন করাননি ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়েছে ১৯৮ রানে। ইংলিশ পেসার ক্রিস ওকস চারটি উইকেট নিয়েছেন। ৩৯১ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসেও যে সফরকারীরা রানের নিচে চাপা পড়তে চলেছে সেটা একরকম নিশ্চিত।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৮ উইকেটে ৫৮৯ রানের জবাব দিতে নেমে গতকাল টেস্টের দ্বিতীয় দিনেই ফলো অন শঙ্কায় পরে মিসবাহ বাহিনী। মাত্র ৫৪ রানে চার উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। রোববার তৃতীয় দিনের ব্যাটিং করতে নেমে অব্যাহত থাকে ব্যাটসম্যানদের আসা যাওযার মিছিল।
ব্যতিক্রম ছিলেন শুধু অধিনায়ক মিসবাহ উল হক। ধ্বংসস্তুপে একা দাড়িযে লড়াই করার চেষ্টা করেছেন পাক দলনেতা। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন দলীয় সর্বোচ্চ ৫২ রান। শেষ দিকে তাকে কিছুটা সহায়তা করেছেন পেসার ওয়াহাব রিয়াজ(৩৯)। যার ফলে দলের রান হয়েছে দুইশো ছুই ছুই।
৪ টেস্ট সিরিজে পাকিস্তান ১-০-এ এগিয়ে আছে প্রথম ম্যাচ জয়ের সুবাদে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button