রাজনীতিশিরোনাম

পাকিস্তানকে ছাড়িয়েছি, ভারতকেও ছাড়িয়ে যাব : তথ্যমন্ত্রী

বাংলা‌দেশ আজ উন্নয়‌নের রোল ম‌ডেল উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়নের বিভিন্ন সূচকে আমরা প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে যাচ্ছি দ্রুত। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মঙ্গলবার বি‌কে‌লে রাজধানীর পুরানা‌ পল্ট‌নে রাঙ্গু‌নিয়া স‌মি‌তি ঢাকার কার্যালয় উদ্বোধন এবং মিলাদ মাহ‌ফিল ও দোয়া অনুষ্ঠা‌নে প্রধান ‌অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
তথ্যমন্ত্রী ব‌লেন, বাংলা‌দেশ আজ উন্নয়‌নের‌ রোল ম‌ডেল। দে‌শের মানু‌ষের মাথা‌পিছু আয় আজ পা‌কিস্তান‌কে ছা‌ড়িয়ে‌ছে। কিছু‌দিন পর ইনশাআল্লাহ আমরা ভারত‌কেও ছা‌ড়িয়ে যা‌বো। মানবউন্নয়ন সূচক, সামা‌জিক উন্নয়ন সূচক, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন সূচকে আমরা পা‌কিস্তান‌কে ছা‌ড়ি‌য়ে‌ছি।
‌তি‌নি ব‌লেন, বহু সূচ‌কে আমরা ভারত‌কেও ছা‌ড়ি‌য়ে‌ছি। গত ১০ বছ‌রে বাংলা‌দে‌শের প্রবৃ‌দ্ধি উন্নয়‌নে আমরা সবার চে‌য়ে এ‌গি‌য়ে। উন্নত দেশ নয় শুধু আমরা উন্নত জাতিও গঠনে কাজ কর‌ছি। সবার স‌ম্মি‌লিত প্র‌চেষ্টায় সেটা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button