
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের পল্লবীতে গণ-ইফতারের আয়োজন করে।
কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মাহমুদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান। যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার গাজী সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ শ্রমিক কল্যাণ সম্পাদক শাহীন পারভীন, পল্লবী এলাকার সংগঠক আব্দুল গফুর, এস এম শামীম, বাপ্পী ইসলাম প্রমুখ।




