Uncategorized

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ১৫ নভেম্বর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী ১৫ নভেম্বর রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আবু বকর প্রধান , বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের আবুল কালাম আজাদ , জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতিকের প্রার্থী মজিবর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম দুদুসহ ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারন কাউন্সিলর পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। শেষ দিনে উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার শাহিনুর আলম প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন। অপরদিকে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের নেতৃত্বে কঠোর পুলিশী নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন। উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মোট ভোটার ৩১ হাজার ৬ শত ২ জন। আগামী ১৭ নভেম্বর যাচাই বাছাই, ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ, আগামী ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button