sliderবিনোদনশিরোনাম

‘পলাতক, বুড়ো, তিন সন্তানের বাবা’ ললিত মোদির সাথে প্রেম, ট্রোলড সুস্মিতা

দুর্নীতির দায়ে বহিষ্কৃত ভারতীয় ক্রিকেট কর্মকর্তা ললিত মোদির সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড স্টার সুস্মিতা সেন। খবর ফাঁস হতেই চরম কটাক্ষের মুখে সুস্মিতা। মোদির সাথে বঙ্গতনয়ার অন্তরঙ্গ ছবি দেখে কার্যত স্তম্ভিত নেটপাড়া! এই প্রেম নিয়ে একটা শব্দও এখন পর্যন্ত খরচ করেননি প্রাক্তন মিস ইউনিভার্স। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছে প্রবল হইচই।
বৃহস্পতিবার টুইটারে সুস্মিতার সাথে ‘বিয়ে’র ঘোষণা দেন ললিত মোদি। পর মুহূর্তেই ভুল শুধরে জানান, বিয়েটা হয়নি তবে হবে। আপতত প্রেম করছেন তারা। মালদ্বীপে কোয়ালিটি টাইম কাটিয়েছেন, সেই ছবিও পোস্ট করেন ললিত মোদি।
সাবেক আইপিএল কমিটির চেয়ারম্যানের সাথে সুস্মিতা সেনের পরিচয় দীর্ঘদিনের। এদিন সুস্মিতার সাথে পুরোনো দিনের ছবি পোস্ট করেন ললিত মোদি। এদিন সুস্মিতার সাথে প্রেমের খবর ফাঁস করতেই টুইটারে ট্রেন্ডিং-এ অভিনেত্রী। বঙ্গতনয়াকে শুনতে হচ্ছে কটূ কথা, মিমে ছেয়ে গিয়েছে টুইটার।
আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদি কোন জাদু বলে সুস্মিতা সেনের মন জিতে নিলেন তা নিয়ে প্রবল আলোচনা। কেউ কেউ তো সাফ জানাচ্ছেন, ‘টাকা দিয়ে সব জেতা যায়’। টাকার লোভেই নাকি সাবেক মিস ইউনিভার্স প্রেম করছেন ললিত মোদির সাথে, দাবি টুইটারের একাংশের।
বছর খানেক ধরেই দেশ থেকে ফেরার ললিত মোদি। বৃহস্পতিবার রাতে টুইটারে ললিত মোদি লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সাথে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি’।

পরে নিজের ছোট্ট ভুল শুধরে ললিত মোদি লেখেন, ‘জানিয়ে রাখি যে আমরা এখনো বিবাহিত নই- পরস্পরকে ডেট করছি, তবে বিয়েটাও একদিন হবে নিশ্চিত’।
ললিতের করা একের পর এক টুইট দেখে সকলের চোখ তখন প্রায় কপালে। ততক্ষণে বুধবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট করা সুস্মিতা সেনের বাক্যগুলির সঙ্গে ললিতের পোস্টকে মেলাতে শুরু করেছেন অনেকে। ওই পোস্টে সুস্মিতা লিখেছেন, ‘কখনও কখনও যখন অন্ধকারে থাকো, তখন ভাবতে শুরু করো, যে কবরে শুয়ে রয়েছো। কী হয়, যদি সেখান থেকেই গাছ হয়ে বার হওয়া যায়!’ সুস্মিতার পোস্টে কি তবে ললিতের বৃহস্পতিবার দেওয়া স্পষ্ট বার্তার ইঙ্গিত লুকিয়ে ছিল! শুধু তাই নয়, নেট মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, সুস্মিতার বাঁ হাতের অনামিকায় পরা একটি আংটি। তবে কি ললিতের সঙ্গে ‘বাগ্দান’ হয়ে গিয়েছে সুস্মিতার! এখন অপেক্ষা সাত পাকে বাঁধা পড়ার! দিন কয়েক আগে ইটালি আর মালদ্বীপ বেড়ানোর ছবি পোস্টও করেছিলেন সুস্মিতা।
আইপিএল ২০০৮ সালে শুরু হয়। সেই প্রতিযোগিতার ¯্রষ্টা ছিলেন ললিত। টি২০ ক্রিকেট যে আগামী দিনে ভারতে জনপ্রিয় হতে চলেছে, তা তিনি আগেই বুঝতে পেরেছিলেন বলে সংশ্লিষ্ট মহলের অনেকেই মানেন। পরে সেই আইপিএল নিয়েই টাকা তছরুপের অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। তদন্তের মাঝেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। সেই থেকেই লন্ডনে বসবাস।
অন্য দিকে, ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর শিরোপা পান সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ দিয়ে ছবির জগতে হাতেখড়ি। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’, ‘ম্যায় হু না’-র মতো ছবিতে অভিনয় করেন। শেষ বার ‘আরিয়া’ ওয়েবসিরিজে দেখা গিয়েছিল সুস্মিতাকে।
২০০০ সালে কন্যা সন্তান দত্তক নেন। নাম দেন রেনে। ২০১০ সালে সুস্মিতার পরিবারে আসে দ্বিতীয় কন্যা সন্তান। নাম আলিশা। সম্প্রতি ছোট ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে।
কয়েক দিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুস্মিতা জানিয়েছিলেন, জীবনে কয়েক বার তার বিয়ে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন। তিনি জানিয়েছিলেন, ওগুলোই তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। সেই সুস্মিতাকে নিয়ে তার কয়েক দিনের মধ্যেই ললিত যে ঘোষণা করলেন, তাতে বোঝা গেল, সুস্মিতা হয়তো আরও এক ‘সিদ্ধান্ত’ নিয়েছেন। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে সুস্মিতা কিছুই বলেননি।
১৯৯০ সালের অক্টোবরে মিনাল মোদিকে বিয়ে করেছিলেন ললিত। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মিনাল। সুস্মিতার সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মিনালের। তিন সন্তান রয়েছে মিনাল ও ললিতের।
ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর খোলামেলা সুস্মিতা সেন। প্রেম করলেও অকপটে স্বীকার করে নেন, সম্পর্ক ভাঙলেও তা শেয়ার করেন অনুরাগীদের সাথে। যদিও ললিত মোদির সাথে সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সাবেক মিস ইউনিভার্স। গত বছর ডিসেম্বরেই প্রেমিক রোমান শালের সাথে তিন বছরের প্রেম সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। বয়সে সুস্মিতার চেয়ে অনেকটাই ছোট ছিলেন রোমান। অন্যদিকে ললিতের সাথে সুস্মিতার বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের!
সূত্র : হিন্দুস্তান টাইমস

সুস্মিতা সেনের প্রেমিক যারা ওয়াসিম আকরাম থেকে অনিল আম্বানি

সুস্মিতা সেন ও অনিল আম্বানি। দুয়ের প্রেমে নতুন ঢেউয়ে উত্তাল সারা দুনিয়া। এখানেই শেষ নয়। কম করে হলেও এ নিয়ে এক ডজনেরও বেশি পুরুষের প্রেমে জড়ালেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে অনলাইন আনন্দবাজার পত্রিকা। তাতে বলা হয়েছে, সুস্মিতা সেনের প্রেমিকের তালিকায় রয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, মহেশ ভাট থেকে অনিল অম্বানিও! এখানে তাদের সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো।
রোহমান শল: ২৭ বছরের অসমবয়সি প্রেমিক রোহমানের সঙ্গে কিছু দিন হল বিচ্ছেদ ঘোষণা করেছেন সুস্মিতা। তার আগে প্রেম থেকে ঘোরাঘুরি, পার্টি থেকে খাওয়াদাওয়া, সবই নিয়মিত প্রকাশ্যে আনতেন দু’জনে। পেশায় মডেল রোহমানের সঙ্গে এখনও অভিনেত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
ঋত্বিক ভাসিন: রোহমানের আগে মুম্বইয়ের রেস্তরাঁ মালিক ঋত্বিকের সঙ্গে ভালবাসায় জড়িয়েছিলেন সুস্মিতা। ক্রিকেট তারকা জাহির খান এবং বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটকের বিয়েতে যুগলে দেখা গিয়েছিল তাঁদের। চার বছরের সম্পর্কে দাঁড়ি পড়ে ২০১৭তে।
রণদীপ হুডা: মডেল-অভিনেতা রণদীপের প্রেমে এক সময়ে হাবুডুবু খেয়েছেন সুস্মিতা।
রীতিমতো শোরগোল ফেলেছিল তাঁদের সম্পর্ক। ‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শ্যুটে আলাপ থেকে প্রেম। বিচ্ছেদের পরেও বন্ধুই রয়ে গিয়েছেন তাঁরা।
বিক্রম ভাট: সুস্মিতার আর এক হইচই ফেলা প্রেম পরিচালক বিক্রম ভাটের সঙ্গে। ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে নাকি ঘর ভেঙেছিল পরিচালকের!
সঞ্জয় নারাং: বিক্রমের সঙ্গে প্রেম ভেঙে একা হয়ে পড়া সুস্মিতার মনে জায়গা করে নিয়েছিলেন হোটেলমালিক সঞ্জয়। সম্পর্ক অবশ্য বেশি দূর গড়ায়নি।
বান্টি সচদেব: বান্টির সঙ্গে সুস্মিতার ভালবাসার কাহিনি বেশ সংক্ষিপ্ত। অল্প দিনের প্রেম পেরিয়েই সম্পর্কে ইতি টানেন দু’জনে।
সাবির ভাটিয়া: হটমেলের প্রতিষ্ঠাতা, ইন্দো-আমেরিকান ব্যবসায়ী সাবিরের প্রেমেও এক সময়ে মজেছিলেন সুস্মিতা। সে ভালবাসাও টেকেনি বেশি দিন।
মুদস্‌সর আজিজ: সুস্মিতা-মুদস্‌সরের প্রেমও অল্প দিনের। পরিচালক মুদস্‌সরের সঙ্গে আলাপ থেকে সম্পর্কের সূত্রপাত ‘দুলহা মিল গয়া’র সেটে। বিচ্ছেদও হয় ক’দিনের মধ্যেই।
মানব মেনন: কেরিয়ারের শুরুর দিকে আর এক পরিচালক মানবের প্রেমেও ডুব দিয়েছিলেন সুস্মিতা। সে সম্পর্কের আয়ু ফুরোয় অচিরেই।
ওয়াসিম আকরাম: তবে তুমুল শোরগোল ফেলেছিল আকরাম-সুস্মিতার প্রেমের কাহিনি। বেশ অনেক দিন নাকি সম্পর্কে ছিলেন দু’জনে। বলিপাড়ার গুঞ্জন বলে, পাকিস্তানি ক্রিকেটারকে নাকি বিয়েও করেছিলেন অভিনেত্রী!
অনিল অম্বানি: সুস্মিতার সাড়াজাগানো প্রেমিকদের অন্যতম নিঃসন্দেহে অনিল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর সঙ্গে স্ত্রী টিনার সম্পর্কে তিক্ততার ফাঁক গলেই নাকি তাঁর মনে জায়গা করে নেন অভিনেত্রী। শোনা যায়, সুস্মিতাকে ২২ ক্যারাটের হিরের আংটি উপহার দিয়েছিলেন অনিল! সম্পর্ক অবশ্য বিশেষ পোক্ত হয়নি তাতে।
রজত তারা: তবে সুস্মিতার জীবনে প্রথম প্রেম হয়ে এসেছিলেন রজত। তখনও বিশ্বসুন্দরীর খেতাব জোটেনি অভিনেত্রীর। দিল্লিবাসী, সদ্যতরুণী সুস্মিতা সে সময়েই রজতের সঙ্গে সম্পর্কে জড়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button