জাতীয়শিরোনাম

পর্যায়ক্রমে যানবাহন চালু করা হবে

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ছুটি বাড়ানোর পাশাপাশি পর্যায়ক্রমে যান চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে।
দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালতে ছুটি চলছে, যা ৪ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এই সময়ে সড়ক, নৌ ও বিমান চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়েছে। তবে নভেল করোনাভাইরাসে হোম কোয়ারেন্টাইনে অন্তত ১৪ দিন আলাদা থাকতে হয় বলে মঙ্গলবার ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর আভাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়িয়ে এক আদেশে জানায়, ৫ থেকে ৯ এপ্রিলের সাধারণ ছুটির সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।
বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে জানিয়ে ছুটির আদেশে বলা হয়, প্রয়োজনে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে।
জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button