উপমহাদেশশিরোনাম

পর্বতে উঠতে গিয়ে ৫ কলেজ ছাত্রের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে দাবানলে কমপক্ষে পাঁচ কলেজ ছাত্র মারা গেছে। সোমবার দেশটির পুলিশ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রোববার ৪০ জনের একটি দল কুরাঙ্গিনি পাহাড়ে উঠার সময় এই ঘটনা ঘটে। পর্বতারোহীদের অধিকাংশই কলেজ ছাত্র।
পাহাড়টি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ‘রোববার রাতে ঘটনাস্থলে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এসময়ে পাঁচ ছাত্রের পুড়ে যাওয়া লাশও উদ্ধার করা হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button