বিনোদন

পর্নো তারকার পর ভারতের মেধা তালিকায় নেহা কক্বর!

মাণিকচক কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই জ্বলজ্বল করছে নেহার নম্বর
সানি লিওন, মিয়া খলিফা ও জনি সিনসের পর বিভ্রান্তির কবলে নেহা কক্কর। কলেজের মেধাবী শিক্ষার্থীর তালিকায় এলো জনপ্রিয় গায়িকার নাম।
স্থানীয় সংবাদমাধ্যম জানান, বিভ্রান্তিকর এ মেধা তালিকার সাক্ষী মালদহের মাণিকচক কলেজ। ওই কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই জ্বলজ্বল করছে নেহার নম্বর।
সেই তালিকা বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। কীভাবে এমন কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান মাণিকচক কলেজের অধ্যক্ষ।
প্রথম ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার বিখ্যাত আশুতোষ কলেজকে দিয়ে। ইংরেজি বিভাগের মেধা তালিকায় সেখানে একেবারে প্রথমেই দেখা যায় পর্নো তারকা সানি লিওনের নাম। ওই মেধা তালিকা নেটদুনিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
কলেজ কর্তৃপক্ষের দাবি, কীভাবে এমন ত্রুটিপূর্ণ মেধা তালিকা প্রকাশিত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে নিয়েই যখন মত্ত নেটিজেনরা ঠিক সেই সময় এই প্রসঙ্গে টুইট করেন সানি স্বয়ং। শিগগিরই কলেজে পড়তে আসছেন বলে উল্লেখ করেন তিনি। তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। অনেকেই নেটদুনিয়ায় মশকরার ছলে আবারও কলেজে ভর্তি হওয়ার আশা প্রকাশও করেন।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আশুতোষের ছায়া বজবজ কলেজেও। সেখানেও মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের। এ ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানায় কলেজ কর্তৃপক্ষ।
একই কাণ্ড ঘটেছে বারাসাত গভর্নমেন্ট কলেজেও। সেখানেও মেধা তালিকায় সানি লিওন, মিয়া খলিফা, জনি সিনস-সহ চার পর্নো তারকার নাম। মেধা তালিকায় ভাইরাল হওয়া মাত্রই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইতে থাকে।
তবে বারাসাতের কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টিকেই ভুয়ো বলে উড়িয়ে দেয়। তাদের দাবি, কলেজের মেধা তালিকায় এ রকম কারো নাম নেই।
এবার পর্নো তারকাদের পাশাপাশি মেধা তালিকায় মিলল সংগীত শিল্পী নেহা কক্করের নামও। মালদহের মাণিকচক কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে শুরুতেই তার নাম।
এ দিকে একের পর এক কলেজের মেধা তালিকায় সানি লিওন, মিয়া খালিফা, জনি সিনসের নাম থাকায় বিরক্ত উচ্চশিক্ষা দপ্তর। কলেজ কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button