Uncategorized

পদ্মায় ডুবে দুই কিশোরের মৃত্যু

সংবাদদাত: মুন্সীগঞ্জের লৌহজং পুরাতন মাওয়া ঘাটে বেড়াতে এসে গোসল করার সময় পদ্মায় ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

মাওয়া কোস্ট গার্ডের ইন্টালিজেন্ট শাহাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরাণীগঞ্জ থেকে ২৫-৩০ জনের একটি দল পদ্মায় বেড়াতে এসে মাওয়া পুরাতন ফেরিঘাটে যায়। মাওয়া পুরনো ফেরিঘাটের সামনে ভেসে উঠা একটি চরে গোসল করতে গেলে ঢেউয়ের ধাক্কায় বাপ্পি (১৬) ও তামিম (১৬) বেলা পৌনে ৩টার দিকে তলিয়ে যায়। তাৎক্ষণিক নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও এলাকাবাসী উদ্ধার কাজ চালায়।

পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, দুই কিশোরের বাড়ি কেরানীগঞ্জের সুভাড্ডা গ্রামে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button