Uncategorized

পত্নীতলায় আপন ভাইদের বিরুদ্ধে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মুক্তিযোদ্ধা পত্নী ফৌজিয়া খাতুনকে তার বাবার সম্পত্তি থেকে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করার অভিযোগ উঠেছে তার আপন ভাইদের বিরুদ্ধে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী ফৌজিয়া সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, এ এব্যাপারে আমি মুক্তিযোদ্ধা পত্নী মোছাঃ ফৌজিয়া খাতুন বাদী হয়ে নওগাঁ মোকাম ৩ নং যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেছি।
মুক্তিযোদ্ধা পত্নী ফৌজিয়া খাতুন জানান, আমাকে আমার বাবার ন্যায্য সম্পত্তি থেকে সুকৌশলে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে। আমি আমার বাবার মোট সম্পত্তি পাবো এক একর, কিন্তু আমার ভাই, ভাতিজা, ভাতিজি ও ভাবিরা ভাগবাটোয়ারা দলিলে গোজামিল করে জমি দিয়েছে ৬৬,০০০ + ২৫,০০০ বর্গলিংক। সেটাও আবার অন্যের জমির মৌজা ও দাগ নং তুলে দিয়েছে।
তিনি আরও বলেন, যে ভাই ভাতিজাদের আমি নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি তারা আজ আমার সাথে এমন ভাবে প্রতারণা করবে কখনো ভাবিনি। যারা আমার হাতের কুরবানীর মাংস রান্না হওয়া পর্যন্ত মাংস মূখে দিতো না। আবার সেই ভাই মোঃ আব্দুস সালাম চৌধুরী (রুমি চৌধুরীর) নিকট আমার গচ্ছিত রাখা সারে ৬ ভরি গহণা চুরির নাটক করে আত্মসাৎ করেছে যা আমার অপর এক ভাই মোঃ আখতারুজ্জামান চৌধুরী (বাবু নেতা) পরবর্তীতে প্রকাশ করে।
তিনি আরও জানান, আমার স্বামী এদেশকে হানাদার মুক্ত করার জন্য নিজের জীবন বাঁজি রেখে দেশকে স্বাধীন করেছে আর আজ আমাকেই প্রতারণার শিকার হতে হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এর ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button