পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাজ করছে সরকার : রংপুরে বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরোঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দেশের ব্যবসা-বানিজ্যের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচক বিশ্লেশনে চার্টড অ্যাকাউন্টেন্টের প্রয়োজনীয়তা অনিস্বীকার্য, তাই মিক্ষার্থীদের চার্টড একাউন্টেন্ট বিষয় নিয়ে পড়া-শুনায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আহবান জানিয়েছেন তিনি । তিনি আরও বলেন, চাটার্ড এ্যাকাউন্টস বাংলাদেশের শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত দেখাচ্ছে। বর্তমানে বর্হিবিশ্বেও উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড একাউন্ট্যান্টের প্রচুর চাহিদা রয়েছে। বিশ্ব বাজারে তলের দাম কমেছে, তবে দেশে ডলারের দাম উর্ধ্বমুখী থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা জানান বাণিজ্যমন্ত্রী।
আজ রোববার দুপুরে রংপুরের একটি হোটেলে আইসিএবি রংপুর আঞ্চলিক অফিস স্থাপন এবং সিএ পেশার গুরুত্ব সম্পর্কে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ আহবান জানান।
আইসিএবি’র প্রেসিডেন্ট মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভাইস প্রেসিডেন্ট মোছাঃ ফউজিয়া হক, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাসিস বোস, কাউন্সিল মেম্বার মোঃ মনিরুজ্জামান এবং রংপুর ট্যাক্স জোনের অতিরিক্ত কমিশনার মোঃ মিজানুর আলম বক্তৃতা করেন।
আইসিএবি মূলত বাংলাদেশে পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা। যা দেশের একমাত্র সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানী উপাধি দেওয়ার অধিকার রাখে। প্রতিষ্ঠার দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করা আইসিএবির চতুর্থ শাখা হিসেবে রংপুর আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হলো।
এর আগে এদিকে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাঁধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে প্রতিহিংসাত্মক কিছু করলে তা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। আমি মনেকরি জাতীয় পার্টি, বিএনপি ক্ষমতায় ছিল। তাদের আচারণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে। রোববার সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলে।
টিপু মুনশি বলেন, বাংলাদেশ শ্রীলংঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোন কোন রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল রয়েছে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে আমদানী নির্ভর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জিনিষপত্র দাম বাড়লে মানুষের কষ্ট হবে। দেশ বেহেস্তে আছে কে বলেছেন আমি জানি না। তবে জীবিত অবস্থায় তো বেহেস্ত পাওয়া যায় না। বেহেস্ত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।




