slider

পটিয়া শ্রীমাই খালের বেরিবাঁধে মাদকের ছড়াছড়ি

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড পাইক পাড়ার এলাকার শীর্ষ মাদক ব্যাবসায়ী সঞ্চয় দাশ দীর্ঘদিন বিভিন্ন কৌশলে বাংলা মদের ব্যাবসা করে আসলেও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে এলাকার লোকজন সুএে জানাযায়। সে ঐ এলাকা বনমালির ছেলে। দীর্ঘদিন এলাকায় মাদক ও ইয়াবা ব্যাবসা জমজমাট চালাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। সে শ্রীমাই খালের বেরি বাঁধে রাতের বেলায় বাংলা মদের জমজমাট আসর বসাচ্ছে বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানাগেছে। শুধু ইয়াবা নয়, এখন নতুন নতুন মাদকের ছড়াছড়ি দেশে। ইয়াবার সহজলভ্যতার কারণে প্রচলিত মাদকের মধ্যে শুধু ফেনসিডিলের ব্যবহার কিছুটা কমেছে। খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হচ্ছে, পরিস্থিতি ‘জটিল। চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে ২০১৮ সালের ৪ মে মাদকবিরোধী ওই অভিযান শুরু হয়েছিল। এতে শুধু কক্সবাজারে ২৯৯ জন নিহত হন। আত্মসমর্পণের সুযোগ পান ১২৩ জন ‘মাদক কারবারি’। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও অভিযানে যুক্ত ছিল পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে এলাকাবাসী সঞ্চয় দাশকে আইনের আওতায় আনার দাবি জানান।না হয় এলাকার যুবসমাজ ধ্বংশ হয়ে যাবে বলে অভিমত সচেতন মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button