শিক্ষাশিরোনাম

পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বাদ

চলতি বছর থেকেই অষ্টম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির পরীক্ষাটি থাকবে না।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।  মন্ত্রী বলেন- আমি নিশ্চিত হয়েই বলছি, এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা থাকবে না। একেবারেই অষ্টম শ্রেণি শেষে হবে এ পরীক্ষা। পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কি না, তা ঠিক করবে মন্ত্রিসভা।

গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেবে। এ নিয়ে কিছুদিন ধরেই আন্দোলন করছেন অভিভাবকেরা। একই সঙ্গে এ বছর থেকেই কেন পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা বাতিল করা হবে না, তা নিয়ে একটি উচ্চ আদালতে রিট হয়।

এ বিষয়ে আদালত রুল-নিশিও জারি করেন। এ পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button