খেলা

পচা খাবার বিক্রি করছে জাদেজার রেস্টুরেন্ট!

ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার রেস্টুরেন্টের বিরুদ্ধে পচা খাবার বিক্রির অভিযোগ তুলেছে রাজকোটের পৌর স্বাস্থ্য অধিদফতর। ‘জাদ্দুস ফুড ফিল্ড’ নামক রেস্টুরেন্টটির মালিক মূলত জাদেজার বোন নায়নাবা। শুক্রবার রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।
আরএমসির মেডিক্যা্ল অফিসার পাঙ্কাজ রাথোড়ের নেতৃত্বে অভিযান চালায় জাদেজার রেস্টুরেন্টে। সেখানে গিয়ে রান্না ঘর, স্টোর রুম ও রেস্টুরেন্টের অন্যান্য জায়গায় অভিযান চালায় তারা। পরিদর্শন শেষে রেস্টুরেন্ট থেকে বাসি খাবার, পচা সবজি এবং অন্যান্য পচা খাবারের সন্ধান পায় তারা।
পরবর্তীতে রেস্টুরেন্ট থেকে উদ্ধারকৃত ১৭ কিলোগ্রাম পচা সবজি, ৭ কিলোগ্রাম পাস্তা, ১৪ কেজি বেকারি পণ্য, ৯ কিলো মাখা ময়দার তাল, ৪ কিলো পচা চাটনি, ৪ কিলো সিদ্ধ পচা আলু এবং পুরি, দেড় কেজি ভোজ্য রঙ এবং ৫০০ গ্রাম নুডুলস পুড়িয়ে ফেলা হয় সেখানে।
মেডিক্যাল অফিসার রাথোড় বলেন, “আমরা অভিযানে বিভিন্ন পচা খাবার পেয়েছি যেটা কিনা তারা ফ্রিজে রেখে দিয়েছিল। আমরা বেশ কিছু পচা সবজিও পেয়েছি এবং কিছু কাঁচা খাবার নিয়ম অনুযায়ী সেভাবে সংরক্ষণ করেনি তারা। অধিকাংশ খাবারই আমরা স্পটেই পুড়ে ফেলেছি।”
তিনি আরো যোগ করেন, “আমরা তাদের চার দিনের সময় দিয়েছি। যদি তারা আমাদের বেধে দেয়া সময়ের মধ্যে উত্তর দিতে না পারে তাহলে আরএমসির মাধ্যমে তাদের রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হবে।”
উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ উঠেছে জাদেজার এই রেস্টুরেন্টের নামে। ২০১৩ সালে রেস্টুরেন্টের নামে অভিযোগ আসে স্বাস্থ্য বিভাগের কাছে। পরবর্তীতে সেখান থেকে কিছু খাবারের নমুনা সংগ্রহ করলেও কোনো প্রকার অভিযানে যায়নি সেই সময়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button