
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে নিখোঁজের ৪ দিন পর নিজ কারখানা থেকেই পাওয়া গেল মোঃ জিল্লুর রহমান (৪২)নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মৃতদেহ। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৮ মে সোমবার উপজেলা পৌর সদরের ভোগপাড়া গ্রামে কটিয়াদী -কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি “ওয়ান টাইম পেপার কাপ” কারখানা থেকে তার মরদেহটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
নিহত মোঃ জিনুর রহমান পার্শ্ববর্তী নরসিংদী জেলার, মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন নিহত জিল্লুর রহমান। পরে আর বাসায় না ফেরায় তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীগণ অনেক খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে সোমবার নিহতের শ্রী ও তার ভাই জিল্লুর রহমানের কারখানায় আসেন। সেখানে তালা বন্ধ কারখানার দরজা খুলে জিল্লুর রহমানের অর্ধ-গলিতে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সার্কেল এসপি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে নিয়া যান।
জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা বেগম (২৮) জানান শুক্রবার সকালে তিনি কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে, দুপুরে পর্যন্ত মোবাইলে যোগাযোগ হলে ও এর পর থেকে তার মোবাইলে কল করলে শুধু রিং বাজে কিন্তু কল রিসিভ করে না।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




