slider

নড়িয়া বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ

এস এম জীবন রায়হান, শরীয়তপুর প্রতিনিধি :নড়িয়া পৌর বাস টার্মিনালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জানুয়ারী) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার বাস টার্মিনালে দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়,, এ ঘটনায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার শরীয়তপুর সুপার সার্ভিস লিঃ কাউন্টার এর পরিচালক মোক্তারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ আলম চৌকিদার, নড়িয়া কলেজের সাবেক ভিপি মামুন মোস্তফা ও মাহবুব কে পুলিশ আটক করেছে।

সরজমিনে গিয়ে যানাযায় শরীয়তপুর সুপার সার্ভিস লিঃ কাউন্টার এর দায়িত্বে রয়েছে ১১ জন। তাদের মধ্যে পরিচালনা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ মনোমালিন্য চলছিল। আজ হঠাৎ করে বেলা ২ টার সময় মোক্তারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার ও একই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড এর বর্তমান সদস্য মোঃ জবেদ আলী শেখ এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয় শরীয়তপুর সুপার সার্ভিসের কাউন্টারের সুপারভাইজার শাহিন জানান আমরা প্রতিদিনের মত নড়িয়া থেকে ঢাকা বাস সার্ভিস দিয়ে আসতেছি হঠাৎ করে কে বা কারা ককটেল বিস্ফোরণ করতে করতে দুই দিক থেকে আসে এতে আমাদের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে, আমাদের সুপার সার্ভিসের স্টাফ মোঃজুয়েল ককটেলের হামলায় আহত হন।

এ বিষয়ে জবেদ শেখ মোবাইল এ বলেন আমরা ৮ জনে কাউন্টার আনছি। এক বছর ধইরা আমি কোন টাকা পয়সা পাইনা। আইজ দুপরে শাহ আলম চৌকিদার আর মোস্তফা শিকদার তার লোকজন নিয়া আমাগ উপর আক্রমণ করছে আমার বাড়ি ঘরে হামলা চালিয়েছে।

এ বিষয় (নড়িয়া জাজিরা)সার্কেল এসপি মোঃ আহসান হাবীব ঘটনার সত্বতা স্বীকার করে বলেন শরীয়তপুর সুপার সার্ভিস এর কাউন্টার পরিচলনা নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ এর ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button