slider

নৌকা বিজয়ী হওয়ায় কায়সার হাসনাতের সাথে কৃষক লীগের শুভেচ্ছা বিনিময়

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতিকের জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন।

৮ ডিসেম্বর সোমবার কায়সার হাসনাতের বাসভবনে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনির উপস্থিতিতে সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ মো: আলমগীর ও সদস্য সচিব মো: নাজমুল হাসান যুগ্ম আহবায়ক কাজী বাবুল সহ একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা জানান।

গণমাধ্যমকে এক বিবৃতিতে সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক এক শুভেচ্ছা বার্তায় বলেন- এই আসনে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরো বলেন
নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁয়ে নৌকা প্রতিকে কায়সার হাসনাতের নিরঙ্কুশ বিজয়ে সোনারগাঁওবাসী সৎ এবং সঠিক নেতৃত্ব পেল। সাবেক এই সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত তিনি এবারে মোট ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে নৌকা প্রতীকে পুনরায় বেসরকারি ভাবে বিজয়ী হওয়ায় সোনারগাঁও বাসী সহ কৃষকলীগের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল রাতেই তার এই বিজয় লাভের খবরে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের নির্বাচনী এলাকায় বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী, ভোটারসহ এলাকাবাসী। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন এলাকার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত সারথী, আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ও দ্বায়িত্বে রয়েছেন এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ (৩) আসনের জন্য প্রার্থী হিসেবে বেছে নেন দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয় তার প্রতি। দীর্ঘদিন গণসংযোগকালে ভোটারের দ্বারে দ্বারে ছুটে গেছেন তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় ভোটাররা শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বিপুল প্রত্যাশা নিয়ে নৌকা মার্কায় নির্বাচিত করেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button