Uncategorized

নোয়াখালীতে ১ কেজি গাঁজাসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কালিতারা মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে আতিক উল্যাহ(৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক আতিক উল্যাহ কালিতারা মহব্বতপুর এলাকার মন্নাফ মিয়ার বাড়ির মৃত সামছুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুকের নেতৃত্বে মন্নাফ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আতিক উল্যার ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারি আতিক উল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button