নিয়ামতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটির সূচনা করা হয়। বেলা ৪টায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল আনন্দ র্যালি বের করা হয়। আনন্দ র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সজল, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
অন্যান্যেল মধ্যে যুগ্ন সম্পাদক শাহজামাল, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, যুগ্ন সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার কর্মকার, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, সহ-সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতানকর্মীরা উপস্থিত ছিলেন।




