Uncategorized

নোয়াখালীতে চেকের মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক কারাগারে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে চেকের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজীবকে কারাগারে পাটিয়েছে যুগ্ম জেলা জজ ১ম আদালত।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় অভিযুক্ত আসামিকে কারাগারে প্রেরণ করে আদালত।
যুগ্ম জেলা জজ ১ম আদালতের স্টোনোগ্রাফার গুলজার হোসেন শিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার রক্তিমা রানীর দায়েরকৃত ১৫ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলায় গত ১৬/১/২০২০ ইং তারিখে এ মামলার রায় হয়। রায়ে যুগ্ম দায়রা জজ অ,স,ম শহীদুল্লাহ কায়সার চেকের সমূদয় টাকা ফেরত ও ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আসামিকে। এর পর থেকে আসামি চরজব্বার থানা পুলিশের সাথে যোগসাজশে নিজেকে পলাতক দেখিযে প্রকাশ্য ঘুরে বেড়ায়। বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজকে আসামি আমিনুল ইসলাম রাজিব জেলা জজ আদালতে হাজির হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার বিবরণে জানাযায়, বাদীনি রক্তিমা রানীরকে আমিনুল ইসলাম রাজিব পাওনা টাকা বাবত বিগত ৪/১০/২০১৬ তারিখে ১০ লক্ষ টাকার চেক প্রদান কনে ( যার হিসাব নং-৬৭৯৮, সোনালী ব্যাংক চরবাটা শাখা) এবং বিগত ৯/১০/২০১৬ তারিখে ৫ লক্ষ টাকার চেকসহ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক প্রদান করে। নির্দিষ্ট তারিখে চেক ব্যাংকে জমা দিলে চেক দু’টিই ডিজঅনার হলে বাদীনি নোয়াখালী জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। মালমা নং – সি,আর- ২৮০/১৬ তাং ২৮/১১/২০১৬।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button