Uncategorized

নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে সুধারম থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।
গত বুধবার রাতে সদর উপজেলার সোনাপুর এলাকার জিহাদ হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করা হয়। পরে তার ভাষ্যমতে, অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের অপর এক সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলো- বেগমগঞ্জ উপজেলার বানাবাড়ীয়া গ্রামের মো.সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), সদর উপজেলার পূর্ব লক্ষীনারায়ণপুর এলাকার মৃত নুরুল মতিনের ছেলে মনিরুল আহসান মনির (২৮)।
আটককৃত, আসামিরা আনসার উল্যা বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমঙ্গীর হোসেন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় সুধারম মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিট,বাংলাদেশ পুলিশ, ঢাকায় কর্মরত এসআই মো. কামাল হোসেন মামলাটি তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button