নোয়াখলাী হাতিয়ায় মা ইলিশ সংরক্ষন অভিযানের শুরুতেই আটক ও জরিমানা

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষন অভিযানের প্রথম দিনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর তীরবর্তী নলচিরা ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩৫ কেজি মাছ সহ ৪ জনকে আটক ও জরিমানা করা হয়।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার নলচিরা ঘাট দিয়ে ইলিশ পরিবহনের সময় মোঃ আনোয়ার(৩২) নামের এক পরিবহনকারী সহ চারজনকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশারুল ইসলাম।
আটককৃত পরিবহনকারী মোঃ আনোয়ার ১নং হরনী ইউনিয়নের আলী আজ্জমের ছেলে।
এদিকে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম হোসেন জানান, জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়। তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য আমাদের দায়িত্বশীল নজরদারি থাকবে সবসময়।




