নেপালে মীম

চলচ্চিত্রের শুটিংয়ে ইন্দোনেশিয়ার পর্যটন সৈকত বালিতে যাওয়ার কথা ছিল বিদ্যা সিনহা মীমের। কিন্তু ভিসা জটিলতার কারণে ওই শুটিং হবে নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশপাশের কয়েকটি এলাকায়। ছবির নাম তোমার হতে চাই। পরিচালনা করবেন অনন্য মামুন।
নেপালে মীমের সঙ্গী হচ্ছেন ছবির নায়ক বাপ্পি। নির্মাণ সূত্র জানিয়েছে, নেপালে টানা তিনটি গানের দৃশ্যায়ন হবে। মীম বলেন, ‘তোমার হতে চাই ছবির শুটিং প্রায় শেষ। নেপালে তিনটি গানের দৃশ্যায়ন হলেই শুটিংয়ের ইতি ঘটবে।’ মীম বলেন, ‘এই ছবির গল্প দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছি। কারণ এটি পুরোপুরি রোমান্টিক ধাচের একটি ছবি।’ সম্প্রতি তিনি তারেক শিকদারের ‘দাগ’-এ। ছবিটির প্রথম পর্যায়ের কাজ শেষ। আর বড় পর্দার পাশাপাশি মীম ছোট পর্দায়ও কাজ করেছেন। এ শিল্পীকে এবার ঈদের টেলিফিল্মেও দেখা গেছে। এর নাম ‘সেই মেয়েটা’. মীমের বিপরীতে ছিলেন তাহসান।
হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন । এরপর লম্বা বিরতি নিয়ে ২০০৯ সালে অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছবিতে । এই ছবিতে বিপরীতে ছিলেন ঢালিউড কিং শাকিব খান। এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন । ২০১৪ সালে মীমের পরবর্তী ছবি জোনাকির আলো মুক্তি পায়। ছবিটি ব্যবসায়িক সফলতার মুখ না দেখলেও তার গ্ল্যামার প্রশংসিত হয়েছিল। এরপর মুক্তি পায় আরিফিন শুভর বিপরীতে তার পরবর্তী ছবি তারকাঁটা। ছবিটি দিয়ে বিদ্যা সিনহা মীম আবার লাইমলাইটে আসেন। ২০১৫ সালের ঈদুল ফিতরে মীমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্ম পাতার জল মুক্তি পায়। ছবিটি কমসংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছেন। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠে তার জুলিতে।
তা ছাড়া মীম যৌথ প্রযোজনার ছবি ব্ল্যাক-এ অভিয় করেছেন। ছবিটি ২০১৫ সালের ২৭ নভেম্বর ভারতে ও ৪ ডিসেম্বর বাংলাদেশে প্রায় ২০০টি হলে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। নয়া দিগন্ত




