Uncategorized

নেপালী কন্যার রেকর্ড

আসন্ন রিও অলিম্পিক গেমসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন নেপালী সাঁতারু গৌরিকা সিং। সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে তিনি অংশ নিবেন। এই ইভেন্টের হিটে অংশ নিতে গৌরিকা যেদিন পুলে নামবেন সেদিন তার বয়স হবে ১৩ বছর ২৫৫ দিন।
লন্ডনে বসবাসকারী গৌরিকার জন্য অবশ্য বিষয়টা মোটেই বিস্ময়কর নয়। খুব ছোটবেলা থেকেই তিনি সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভ্যস্ত। ইংলিশ ক্লাব বারনেট কোপথালের হয়ে তিনি খেলে থাকেন। ২০১৫ সালের নেপালের ভয়াবহ ভূমিকম্পের সময় জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশীপে অংশ নিতে লন্ডন থেকে কাঠমান্ডুতে এসেছিলেন। ভূমিকম্পের ভয়াবহতা খুব কাছে থেকে দেখেছেন গৌরিকা। ওই সময় তার মা গারিমা ও ছোট ভাই সৌরেন তার সাথে কাঠমান্ডুতে ছিল।
পরিবারের সাথে দেখা করতে বছরে একবার নেপাল আসেন গৌরিকা। গত আগস্টে রাশিয়ার কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশীপে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গৌরিকা। ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে তিনটি ব্রোঞ্জ ও একটি রৌপ্য পদক জয় করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button