আন্তর্জাতিক সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরাইল সরকারের দুর্নীতি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরুদ্ধে তদন্তে ধীর গতির প্রতিবাদে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। খবর এএফপি’র।

নেতানিয়াহুর বিরুদ্ধে অবৈধভাবে এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেয়া এবং এক সংবাদপত্রের মালিকের পক্ষ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী দৈনিককে ডুবিয়ে দেয়ার বিনিময়ে বেশি কভারেজ পাওয়ার চুক্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের সর্বাধিক বিক্রিত দৈনিক ইডিয়ট আহারোনোৎ এর প্রকাশকের সঙ্গে তিনি এই চুক্তি করেন। এ ব্যাপারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

শনিবার রাতে বিক্ষোভকারীরা তেল আবিবের একটি অভিজাত এলাকার মহাসড়কে জমায়েত হয়। এএফপি’র এক সাংবাদিক বলেন, এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দেয়। এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button