sliderস্থানিয়

নেতাদের ছাড়াতে থানা ঘেরাও আওয়ামী পরিবারের

রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি:মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।

সোমবার (৭ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলা নিষিদ্ধ আলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা আলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে (২৬) সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button