খেলা

নেইমার ঝলকে হার এড়াল ব্রাজিল

গোড়ালিতে চোট পাওয়ায় কোপা আমেরিকা খেলতে পারেননি গত জুন থেকে মাঠের বাহিরে থাকা নেইমার। বার্সেলোনায় ফেরার অপেক্ষায় থাকায় চলতি মৌসুমে পিএসজি মাঠে নামলেও এখনো মাঠে নামা হয়নি তার। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও গোল করার ক্ষুধাটা যে এখনো যায়নি তা আবার স্মরণ করিয়ে দিলেন ব্রাজিল ফরোয়ার্ড। মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে সতীর্থকে দিয়ে গোল করালেন এবং নিজেও করলেন। জিততে না পরলেও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছেন তিতের শিষ্যরা।
শনিবার ভোরে আমেরিকার মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। নেইমার, রবার্তো ফিরমিনো, ফিলিপ্পে কুতিনহোদের নিয়ে গড়া কোচ তিতের দল শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে।
জেমস রদ্রিগেজ ও রাদামেল ফ্যালকাওকে ছাড়াই মাঠে নেমেছিল কলম্বিয়া। তবে প্রথমার্ধে তারাই তুলনামূলক বেশি ভালো খেলেছে। তবে ১৯ মিনিটে নেইমারের পাস থেকে ব্রাজিলকে এগিয়ে দেন কাসেমিরো। কিন্তু কলম্বিয়ানদের বিপক্ষে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কোপা চ্যাম্পিয়নরা। ২৫ মিনিটে পেনাল্টি শট থেকে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস মুরিয়েল। কেবল তাই নয়, ৩৪ মিনিটে জাপাতার পাস থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়েও দেন এই আটালান্টা স্ট্রাইকার।
বিরতির পর বেশি ভালো খেলেছে ব্রাজিল। গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় তিতের দল। সুযোগটা পেয়েও যায় তারা। ৫৮ মিনিটে দানি আলভেজের পাস থেকে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার। শেষ পর্যন্ত একের পর এক বদলি খেলোয়াড় নামালেও আর গোলের মুখ দেখেনি কোনো দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button