sliderস্থানিয়

নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ কার্যালয়ে কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীন-এর বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁর দায়িত্ব পালনকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলিষ্ঠ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে মেজর মীর ইশতিয়াক আমীন নীলফামারীবাসীর আস্থা অর্জন করেছেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ প্রশংসনীয়।

সংগঠনের নেতৃবৃন্দ সম্মাননা স্মারক তুলে দেয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভ কামনা জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button