Uncategorized
নিয়ামতপুর থানায় বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুর্ধ্ব-১৯ বালক ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার( ০৬ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর থানা চত্বরে থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(মান্দা সার্কেল) জনাব মতিয়ার রহমান।
এসআই শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানার তদন্ত অফিসার লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ,এস আই তহসেন, এসআই জাহিদ, এসআই জহির, এসআই মিলন প্রমুখ ।



