নিয়ামতপুরে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মঙ্গলবার ১৪ মার্চ উপজেলা কমপ্লেক্স মিলনায়তন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রকৌশলী (এলডিইডি) জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুভাষ কান্ত সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার হযরত আলী, সোনালী ব্যাংক নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান তুহিন, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধধ্বনী, স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ।
একই স্থানে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন, রচনা ও আলোচনা সভা।



