slider

রংপুরে সরকারি কর্মকর্তাদের সাথে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” মতবিনিময় সভা

রংপুর ব্যুরোঃ রংপুরে সরকারি কর্মকর্তাদের সাথে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহায়তায় সরকারি কর্মকর্তাদের সাথে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।
সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার,মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগ, দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল,রংপুর মেট্রোপলিটিন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, দুদক বিভাগীয় পরিচালক আব্দুল করিম প্রমূখ।
মতবিনিময় সভায় জেলা এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button