নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির ।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহহ মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।




