slider

নিয়ামতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় খোকন চৌধুরী (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মাদ মইন মন্ডল (৩২) গুরুতর আহত হন। ১৬ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন চৌধুরী নওগাঁ জেলার মান্দা উপজেলার খাস মান্দা গ্রামের ফাইম চৌধুরীর ছেলে। আহত মোহাম্মাদ মইন মন্ডল মান্দা উপজেলার গাগড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চৌধুরী ও আহত মোহাম্মাদ মইন মন্ডল পেশায় ব্যবসায়ী ও মাদকসেবী। তারা মাদক সেবনের জন্য নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া বাজারে মাদক সেবনের জন্য গিয়ে মাদকসেবন করে মাতাল অবস্থায় বাড়ী ফেরার পথে ভাদরন্ড মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে মারাত্মকভাবে ধাক্কা খায়। এতে দুজনে আহত হয়। আহত অবস্থায় খোকন চৌধুরী ও মোহাম্মাদ মইন মন্ডলকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে খোকন চৌধুরীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। মোহাম্মাদ মইন মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবের জানান, দুই ব্যক্তি তাদের বাড়ী যাওয়ার পথে ভাদরন্ড মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়। তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার খোকন চৌধুরীকে মৃত ঘোষনা করে। এবং মোহাম্মাদ মইন মন্ডলের চিকিৎসা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button