নিয়ামতপুরে বাংলা নববর্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলা নববর্ষ ১৪২৯ খ্রিস্টাব্দ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল ১১ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপির চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, পাড়ইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতা হেসেন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক,ইমরান ইসলাম, শাকিল আহম্মেদ প্রমুখ।
১ বৈশাখ ১৪২৯/১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইউনেস্কো কতৃক মঙ্গল শোভাযাত্রা কে গুরুত্বপূর্ণ, Intangible culturalHeritage,এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে প্রতিটি জেলা উপজেলায় পহেলা বৈশাখ পালিত হবে। নিয়ামতপুর উপজেলায় নববর্ষ উপলক্ষে বর্ণিলভাবে শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হবে।




