slider

নিয়ামতপুরে পুকুরে গ্যাস দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুকুরের মাছ মারার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত ৬০ হাজার টাকার বিভিন্ন জাতের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৬ জানুয়ারী সকালে সকলের সামনে উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষিপুরে এ ঘটনা ঘটনা। এ বিষয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার লক্ষিপুর গ্রামের আব্দুল আলিম শাহ এর ছেলে কিবরিয়া (৩২) এর নেতৃত্বে তার ভাই সারোয়ার (২৮), একই গ্রামের জফির উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (২৬), বাদলের ছেলে মোজাহারুল ইসলাম (২৬), লবির উদ্দিনের ছেলে সৈয়দ আলী (২৭), মফি শেখ এর ছেলে নয়ন (২৬), কালাম (৪০), লশকরের ছেলে আব্বাস আলী (৬০)সহ আরো ৮/১০ জন গত ১৬ জানুয়ারী সকাল ৯টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের এক নম্বর খাস খতিয়ানভুক্ত যা টিএলবি মহিলা মাদ্রাসার লিজকৃত পুকুরে আকস্মিক গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের সমস্ত মাছ লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুট্টু রবিদাস এ প্রতিবেদককে বলেন, আমরা এখানে বেশ কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার বসবাস করি। এই খাস পুকুরটি টিএলবি মহিলা মাদ্রাসা লিজ নিয়ে ভোগ দখল করে আসছিল। আমরা মন্দিরের নামে সেই পুকুর মাদ্রাসার নিকট হতে লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। সম্প্রতি গত ১৬ জানুয়ারী সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে আমাদের পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলি মেরে ফেলে এবং প্রায় ৬০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয়। আমরা কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ দিলে থানা সরেজমিনে তদন্ত করে যায়। আমরা এর সুষ্ঠু বিচারের অপেক্ষায় রইলাম।

নিয়ামতপুরে থানার থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button