slider

নিয়ামতপুরে পাবলিক সার্ভিস দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে পাবলিক সার্ভিস দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৩ জুলাই রবিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। র‌্যারি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “ সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুর আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সফিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) আমেনা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক জনি আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button