slider

নিয়ামতপুরে জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুরে পল্লী বন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদের নিজ হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি নিয়ামতপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়। মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা সদরের এমাজ কলোনী দ্বিতীয় তলায় এ অফিস উদ্বোধন করা হয়।
উপজেলা জাতীয় পাটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন (কালু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আজিজার রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরদার, রসুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বাহাদুরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসের আলী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button