slider

নিয়ামতপুরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকার ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল খোলাবাজারে ওএমএস চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে নিয়ামতপুর সদরের বাবুবাজারে ওএমএস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারুক সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক ইমরান আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরকার কামাল উদ্দিন, সহ- উপপ্রচার সম্পাদক ও সদরের ওএমএসের ডিলার সেলিম রেজা রিপন , সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার নরুল ইসলাম রতন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন,সরকারের ন্যায্য মূল্যে (ওএমএস) এর আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভর্তুকি দিয়ে ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি করছেন, যাতে নিম্ন আয়ের মানুষেরা যেন খাদ্য সংকটে না পড়ে। চাল বিতরণে কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, উপজেলায় সপ্তাহে পাচঁদিন করে ডিলারদের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ করা হবে। তবে শুক্রবার ও শনিবার চাল বিতরণ বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button