নিয়ামতপুরে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাফিউল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।
শনিবার (৯ মার্চ) ইউপি নির্বাচনের উপ-নির্বাচনে পাড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৭৯ ভোটের মধ্যে শাফিউল ইসলাম (মোরগ প্রতীক নিয়ে) ১ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ (ফুটবল প্রতীক নিয়ে) ৯৪৬ ভোট পেয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁড়ইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান ২০২৩ সালের ২৩ জুলাই ব্যক্তিগত সেচযন্ত্রের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়। ২৭৭৯ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ভোটের ফলাফল গণনা শেষে জানা যায়, শাফিউল ইসলাম ১৪৪ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ওই কেন্দ্রে ৩ জনই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ ও উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশারফ ও থানার অফিসার ইনর্চাজ নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শন করেন।



