slider

নিয়ামতপুরে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন মধ্য দিয়ে প্রতিষ্ঠা পালনের শুভ সূচনা করা হয়। বিকেল ৪টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজার হাজার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাঠ থেকে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সজল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বজলুর রহমান নঈম, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান কবির, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button