slider
নিয়মবহির্ভূত মাটি কাটায় ক্ষুব্ধ জনগণ, প্রতিকার দাবি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি রায়পুর- তিতাসের আসমানিয়া বাজার ভায়া মাছিমপুর বাতাকান্দি সড়ক মেরামতের জন্য কথিত ঠিকাদার সরকারি মাটি কেটে নিচ্ছে।
দাউদকান্দি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের জনগণের দাবি জায়গাটি দাউদকান্দির অংশ, নিয়ম বহির্ভূত ভাবে মাটি কাটায় তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না বলেন, ঠিকাদার মাটি ক্রয় করে রাস্তা মেরামত করার নিয়ম রয়েছে এটা না করে দাউদকান্দির অংশ থেকে মাটি নিয়ে যাচ্ছে।
নদী ভাঙ্গনের কবলে তীরবর্তী মানুষ, এখন মাটি কেটে আবারো তীরবর্তী মানুষকে ঝুঁকিতে ফেলছে ঠিকাদার। প্রশাসন কর্তৃক জরুরি ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করেছেন।




