slider
নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সকাল সাত টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে খলসি নামক স্থানে মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব হোসেন রাজাবিরাট ইউনিয়নের নোনাহার গ্রামের মিজানুর রহমানের পুত্র। প্রত্যক্ষদর্শী জানান সিহাব বাড়ী থেকে অত্যন্ত দ্রুতগতিতে মোটারসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা খায়। গোবিরাদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সিহাবকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।



