বিবিধ

নির্বাচনে জিতে হাসলেন, দাঁত হারিয়ে কাঁদলেন

সাউথ-ওয়েস্ট জার্মানির মেয়র নির্বাচনে জয়ের পরে কয়েকটি সংবাদমাধ্যমকে ইন্টারভিউ দেন মার্টিন হম। প্রায় ৩০০ জন সমর্থকের সাথে জয় উদযাপনের সময় একজন এসে তার সাথে সেলফি তুলতে চায়। হঠাৎ ওখানে কিছু বিরোধ দেখা দিলে সেই লোকটি মার্টিন হর্নের মুখে আঘাত করে।
আক্রমণে ৩৩ বছর বয়সী স্বতন্ত্র প্রতিযোগী হর্নের নাক ভেঙে যায়, ভেঙে যায় একটি দাঁতও। আক্রমণের পরে হাসপাতালে চিকিৎসাও নিতে হয় তাকে। এই ঘটনায় ৫৪ বছর বয়সী একজনকে আটক করা হয়। তবে আক্রমণটি রাজনৈতিক নয়, আক্রমণকারীর মানসিক অসুস্থতা রয়েছে।
ঘটনার পরই ফেসবুক লাইভে গিয়ে হর্ন তার সমর্থকদের আক্রমণের কারণে হতাশ না হওয়ার আহ্বান জানান। বলেন, আমার নাক ভেঙে গেছে, দুটি ছোট সেলাই নিতে হয়েছে আর একটি দাঁত ভেঙে গেছে। এই বলেই আবার নিজের জয় উদযাপনের পার্টিতে যোগ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button