Uncategorized

নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে মওদুদ’র ভার্চুয়াল আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ৫ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে করেনাকালে ভার্চুয়াল আলোচনা সভা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে, ব্যারিস্টার মওদুদ আহমদ দলীয় নেতাকর্মীদের সাথে সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত কবিরহাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার মওদুদ আহমদ ভার্চুয়াল সভায় দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য বিধি মেনে চলে এবং সাধারণ জনগণের খোঁজ খবর রেখে মানবিক সাহায্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভার্চুয়াাল আলাচনা সভায় অংশ গ্রহণ করেন, কবিরহাট উপজেরা বিএনপির সভাপতি আব্দুর রহীম (চেয়ারম্যান), সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খোকন, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাসেত হিরণ, উপজেলা ছাত্রদলে সভাপতি খাজা মো.নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল প্রমূখ।
উল্লেখ্য, মওদুদ আহমদ তার ঢাকার বাসা থেকে এ আলোচনা সভায় সংযুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button