slider

নিয়ামতপুরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত 

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহিদ হাসান বিপ্লব। নিয়ামতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবেদ আলী দেওয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম।
উপস্থিত বক্তারা বলেন, সরকারের আন্তরিকতার ফলে প্রতি বছরের মতো এবারো বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। যা বিশ্বের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। দেশের শিক্ষা ব্যবস্থাকে একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য নিয়ামতপুর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক দাখিল, বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অনেক আনন্দিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button